কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছেন পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নবগঠিত পেকুয়া সদর( মেহেরনামা ) ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট জাহেদ হাসান।
মানবিক উদ্যোগের অংশ হিসেবে তিনি নিজস্ব ব্যবস্থাপনায় বন্যাদুর্গত ও অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ লাঘবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ হাসান বলেন, আলহামদুলিল্লাহ, ভয়াবহ বন্যার এই দুর্যোগে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর এটি আমার ক্ষুদ্র প্রয়াস। এই বন্যায় পেকুয়া উপজেলার লাখ লাখ মানুষ পানি বন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাই মানুষ মানুষের জন্য এই বিশ্বাস থেকেই আমি অসহায় মানুষের মুখে সামান্য হাসি ফোটানোর চেষ্টা করেছি। মহান রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রচেষ্টা কবুল করেন।
ত্রাণ বিতরণে স্থানীয় স্বেচ্ছাসেবক ও বিএনপি পরিবারের নেতাকর্মীরাও সহযোগিতা করেন। বন্যা কবলিতরা এ মানবিক উদ্যোগের জন্য জাহেদ হাসান ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, বন্যার এই কঠিন সময়ে অনেক পরিবার খাবার ও প্রয়োজনীয় সহায়তার সংকটে পড়েছে। এমন অবস্থায় জাহেদ হাসানের এই মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অনেক স্বস্তি এনে দিয়েছে। আমরা আশা করি, সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তি ও সংগঠনও এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। দুর্যোগের এই সময়ে এ ধরনের মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এইচ এম শহীদুল ইসলাম, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 14 July, 2026 । 11:42 pm