​তারাগঞ্জে আধুনিক অজুখানা উদ্বোধন করলেন প্রভাষক আমিনুল ইসলাম

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 18 July, 2026 । 6:46 pm

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের নাড়ানজন জলুবার গ্রামে মদিনাতুল উলুম শাহিনুর একাডেমি মাদরাসায় শিক্ষার্থীদের পানির সংকট নিরসনে একটি আধুনিক অজুখানা ও পানির প্ল্যান্টের শুভ উদ্বোধন করা হয়েছে। ​বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা যুব বিভাগের সেক্রেটারি, স্থানীয় এমপির প্রতিনিধি এবং হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অজুখানাটির উদ্বোধন করেন। ১৮ জুলাই মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এটি উম্মুক্ত করা হয়। এ সময় মাদরাসার কোমলমতি শিক্ষার্থীরা নতুন অজুখানা থেকে অজু করার মাধ্যমে এর ব্যবহার শুরু করে। ​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক আমিনুল বলেন, “দ্বীনি শিক্ষার প্রসারে এবং কোমলমতি শিক্ষার্থীদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। মাদরাসার এই অজুখানা ও পানির প্ল্যান্টটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের পানির কষ্ট দূর করবে। আগামীতেও হাড়িয়ারকুঠি ইউনিয়ন তথা পুরো তারাগঞ্জ উপজেলার মানুষের কল্যাণে এবং সামাজিক উন্নয়নে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে।”​উদ্বোধনী অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আধুনিক এই অজুখানা ও পানির ফিল্টারিং ব্যবস্থার সুফল পেয়ে মাদরাসার শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী প্রভাষক আমিনুল ইসলামের এই উদ্যোগের প্রশংসা করেন। এসময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক সংবদ পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন