রাজশাহীর বাগমারায় গোয়ালকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য আসাদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
২২ জুলাই বুধবার বিকেল চার’টায় ভুক্তভোগী আসাদুল ইসলাম বাগমারা উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে ভিকটিম দাবী করেন একই ইউনিয়নের পারভেজ রানা ও ফাহিমা গংরা হামলা, লুটপাট ভাংচুর করে এতে তাঁর প্রায় পনেরো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাগমারায় থানায় ১১ জনের নামে মামলা করেছেন।
সংবাদ সম্মেলন থেকে চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবী করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভিকটিম আসাদুল ইসলামের মা, সন্তান, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান, জুলাই যোদ্ধা ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান শেখ, ভবানীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জহুরুল ইসলাম, ওলামা দল রাজশাহী জেলা শাখার সদস্য মুখলেছুর রহমান, গোয়ালকান্দি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সহরঅনেকে উপস্থিত ছিলেন।
জাগো সংবাদ/আরাফাত/রুস্তম আলী

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 22 July, 2026 । 5:17 pm