ফকিরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ৬শ বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 23 July, 2026 । 9:55 pm

পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় ‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্নোগানে বাগেরহাটে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি। প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা।

সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাগেহাটে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি। প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মাধ্যমিক বিদ্যাললে বৃহস্পতিবার সকালে চত্বরে আনুষ্ঠানিকভাবে গাছ লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে কোমলমতি শিশু শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা।

এর পূর্বে বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিকল্পনা পরিচালনা ও উপস্থাপনা করেন বাংলাদেশ প্রকৃতিও জীবন ক্লাবের সদস্য বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আসাদুল মোড়ল। অনুষ্ঠানে জলবায়ুর বৈরী প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপনের গুরুত্ব এবং সবুজে সাজাই বাংলাদেশ-এর ওপর বক্তৃতা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্ব রঞ্জন সরকার, খুলনা ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক বঙ্গ কমল বসু, প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম.পলাশ শরীফ সহ শিক্ষক-শিক্ষার্থী সহ বিশিষ্টজনের।

বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর আগামীর জন্য সবুজায়নের বিকল্প নেই। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন পরিবেশবান্ধব উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা। আম, কাঠাল, বেল, আমলকি, জামরুল, আশফল, কাউফল, ঔষধী, নিম, কৃষ্ণ চুড়া বকুল, লেবু কমমচা সহ প্রায় ৬শ’ গাছের চারা বিতরণ।

 

জাগো সংবাদ/আরাফাত/এম পলাশ

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন