বাগেরহাটের প্রাইভেট হাসপাতালের বিশ্রাম কক্ষের তালা ভেঙ্গে নার্সের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 23 July, 2026 । 10:27 pm

বাগেরহাটের শরণখোলায় হাসিনা খানম (৩৪) নামের এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রায়েন্দা পাঁচ রাস্তার মোড় এলাকার ‘গ্রামীন জেনারেল হসপিটালে’ নার্সদের বিশ্রাম কক্ষের তালা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয়। তৎক্ষনাত তাকে শরণখোলা উপজেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা দাস মৃত ষোষণা করেন।

মৃত হাসিনা খানম শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী। তিনি গ্রামীণ জেনারেল হসপিটালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন