ব্যক্তিগত অপরাধের দায়ভার দল বিএনপি বহন করবে না: সোমনাথ দে

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 25 July, 2026 । 11:35 pm

বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির কর্মীসভায় বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলের নমিনী বিএনপি নেতা সোমনাথ দে বলেছেন, ঘের দখল চাদাবাজি, ইউনিয়ন পরিষেদর সাধারণ মানুষের চাল ভাগাবাগি নিয়ে ব্যক্তিগত অপরাধের দায়ভার দল তথা বিএনপি বহন করবে না। দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রæতি অনুযায়ী কৃষিকার্ড, ফ্যামিলি কার্ডের কার্যক্রম ইতোমধ্যে প্রতিটি উপজেলা শুরু হয়েছে।

শনিবার বিকেলে তেলিগাতি ইউনিয়ন বিএনপির আয়োজনে ঢুলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট-৪, আসনের দলের নমিনী বিএনপি নেতা সোমনাথ দে। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল। ইউনিয়ন বিএনপির সভাপতি খান রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির আলোচনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফএম শামীম আহসান, মতিউর রহমান বাচ্চু, কৃষক দলের সাবেক সভাপতি মশিউর রহমান শফিক, অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌসি হ্যাপী, তেলিগাতি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইউপি সদস্য আলী হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভাটি সঞ্চালনা করেন তেলিগাতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খান বদিউজ্জামান বদি। সভায় প্রধান অতিথি সোমনাথ দে আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের একক প্রার্থীকে ভোট দিয়ে বিজয় করতে হবে। দলের ত্যাগী কর্মী ও সাধারণ মানুষের মন জয় করে ভোট নিতে হবে।

 

জাগো সংবাদ/আরাফাত/এম পলাশ

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন