নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ৮ কম্পিউটার চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 28 July, 2026 । 7:56 pm

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রি কলেজ থেকে কয়েক বছর আগে চুরি হওয়া ৮টি কম্পিউটারের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্থানীয়দের অভিযোগ, কলেজে প্রায় ৫২ জন কর্মকর্তা-কর্মচারী ও স্টাফ কর্মরত থাকা এবং নিরাপত্তার দায়িত্বে প্রহরী (গার্ড) নিয়োজিত থাকা সত্ত্বেও কলেজ থেকে ৮টি কম্পিউটার চুরি হয়। তবে দীর্ঘ কয়েক বছর অতিবাহিত হলেও এ ঘটনায় কার্যকর তদন্ত কিংবা দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, সরকারি সম্পদ চুরির মতো গুরুতর ঘটনার সুষ্ঠু তদন্ত না হওয়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে স্থানীয় সর্বসাধারণ মাননীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে চুরি হওয়া কম্পিউটারের ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

 

জাগো সংবাদ/আরাফাত/ফিরোজ

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন