রায়পুরে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে আয়েশা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা, জব্দ ১৬০ কেজি পলিথিন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 28 July, 2026 । 10:37 pm

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসের হাট বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আয়েশা স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে আনুমানিক ১৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন বিক্রির প্রমাণ পাওয়ায় আয়েশা স্টোরকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুরের পরিদর্শক এবং রায়পুর থানা পুলিশের সদস্যরা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, মজুত, বিক্রি ও ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

 

জাগো সংবাদ/আরাফাত/জাকির হোসেন

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন