পেকুয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 29 July, 2026 । 3:14 pm

কক্সবাজারের পেকুয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম. নুরুল আক্তার নিলয়, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান।

সভায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চুরি-ডাকাতি প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের সঙ্গে পুলিশের সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বক্তারা অপরাধ দমনে প্রশাসন ও সাধারণ মানুষের যৌথ অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় উজনটিয়া ও রাজাখালী ইউনিয়নের অবৈধ বাঁধ উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সভায় উল্লেখ করা হয়।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

জাগো সংবাদ/আরাফাত/শহীদুল 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন