পেকুয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ধান বিজ বিতরণ করা হয়েছে

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 29 July, 2026 । 5:49 pm

কক্সবাজারের পেকুয়ায় বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ ই জুলাই বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে সম্প্রতি প্রবল বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্থদের মাঝে পেকুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা কৃষকদের মধ্যে বিনামূল্যে প্রনোদনা বিতরণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার মোঃ ফারুক হোসেন চৌধুরীর সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিথি ডা: মো: আসাদুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার,, রবিউল হোছাইন, উপজেলা প্রকৌশলী, মো: মেহেদী হাসান, অফিসার ইন চার্জ, পেকুয়া থানা,বুলবুল আহম্মেদ, উপজেলা মৎস্য অফিসার, আজিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, মো: সালাউদ্দিন সোহেল, উপসহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশলী।

বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে বীজতলা তৈরির জন্য ধান বীজ বিতরণে আরো উপস্থিত ছিলেন- পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইকবাল হোসাইন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু ছিদ্দিক রনি সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গজন।

এই সময় বক্তারা বলেন- ২০২৬- ২০২৭ অর্থ বছরের প্রণোদনা সহায়তা হিসেবে বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে আমন ধানের বীজ দেওয়া হচ্ছে, সম্প্রতি কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হলে বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় এই ধান বীজ বিনামূল্যে নতুন করে কৃষকদের মধ্যে বীজ দেওয়া হয়। সরকারি ভাবে কৃষি খাতে সফল করতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে আগামীতে স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে কৃষি কে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

 

জাগো সংবাদ/আরাফাত/শহীদুল 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন