জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রায়পুরে ছাত্রশিবিরের “অদম্য জুলাই মিছিল” অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশের সময়: Friday, 31 July, 2026 । 9:55 pm

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায়ের প্রতি শ্রদ্ধা, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে “অদম্য জুলাই মিছিল” অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ছাত্রশিবিরের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন এবং জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান।

মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের সদস্য মুজাম্মেল হোসেন আবির। তিনি তাঁর বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থানের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তিনি গণভোটের রায়ের প্রতি সম্মান প্রদর্শন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের আত্মত্যাগকে ধারণ করে দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কর্মসূচি শেষে দেশ, জাতি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

জাগো সংবাদ/এমএএ/জাকির হোসেন জুয়েল

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন