বোয়ালখালীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সভা অনুষ্ঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 3 August, 2026 । 12:57 pm

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান : টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ।

রবিবার (২ আগস্ট) দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক, গাইনি চিকিৎসক ডা.রাবেয়া খাতুন, ডা.ফারখানা নূর শান্তা,ডা.স্বরুপানন্দ চক্রবর্তী,

আলোচনা সভা সঞ্চলনা করেন ডা.নাবিলা তাবাসসুম সহকারী সার্জন, বক্তারা বলেন, শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানো শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করতেও মাতৃদুগ্ধ পানের বিকল্প নেই। এ বিষয়ে পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় নারীর স্বাস্থ্য, মাতৃসেবা, স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ, পুষ্টি এবং অন্যান্য স্বাস্থ্যবিষয়ক নানা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করা হয়।

 

জাগো সংবাদ/আরাফাত/মনির চৌধুরী 

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন