এক লাফে ভরিতে সোনার দাম বাড়ল ৯ হাজার ৮৫৬ টাকা

জাগো সংবাদ ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 6 August, 2026 । 3:25 pm

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৯ হাজার ৮৫৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯ হাজার ৪৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮ হাজার ১০৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম কার্যকর হওয়ার পর দেশের বাজারে সোনার গহনা কিনতে ক্রেতাদের আগের তুলনায় বেশি অর্থ গুনতে হবে।

 

জাগো সংবাদ/আরাফাত

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন