বদলগাছীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ অনুষ্ঠিত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশের সময়: Sunday, 16 August, 2026 । 8:39 pm

নওগাঁর বদলগাছীতে “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপিত হয়েছে।

​আজ ১৬ আগস্ট (রবিবার) সকাল সাড়ে ১০ টায় বদলগাছী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ বাস্তবায়নে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্রথমে অনুষ্ঠানটির র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে, তারপর উপজেলা অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে মৎস্য চাষের মান উন্নয়ন, খাল খনন, নদী খনন, মৎস্য চাষীদের মৎস্য চাষে সুবিধা-অসুবিধা, চাষীদের জন্য সরকারি সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়।

​উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। তাছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান, মৎস্য চাষী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

জাগো সংবাদ/আরাফাত/সিজান

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন