সবুজ বাংলাদেশ গড়তে রাজধানীর তিন বিদ্যালয়ে বৃক্ষরোপণ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: Monday, 17 August, 2026 । 4:38 pm

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজধানীর মিরপুরে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সোমবার সকালে মিরপুরের আলহাজ্ব আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়, মিরপুর আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় ও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন তিনি।

কর্মসূচিতে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দেশজুড়ে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

জাগো সংবাদ/আরাফাত

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন