গাইবান্ধায় নবযোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশের সময়: Monday, 24 August, 2026 । 5:48 pm

গাইবান্ধায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ড. মোঃ মনিরুজ্জামানের সঙ্গে জেলার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ড. মোঃ মনিরুজ্জামান জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার ও এনডিসি সাব্বির আহমেদ। সভায় গাইবান্ধার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

জাগো সংবাদ/আরাফাত/শান্ত

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন