সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জাগো সংবাদ ডেস্ক
প্রকাশের সময়: Thursday, 27 August, 2026 । 12:43 pm

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নিয়েছেন।

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সরকারের চলমান কার্যক্রম, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে।

এ ছাড়া সংসদ অধিবেশন কীভাবে পরিচালনা করা হবে এবং অধিবেশনে দলীয় অবস্থান ও কৌশল কী হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

জাগো সংবাদ/আরাফাত

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন