লোহাগাড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 5 September, 2026 । 11:35 pm

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লোহাগাড়া উপজেলায় ক্যানসারে আক্রান্ত চারজন রোগীকে আর্থিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

​শনিবার (০৫ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান, সালাহ উদ্দিন চৌধুরী সোহেল এবং ফৌজুল কবির ফজলু।

​এ সময় লোহাগাড়া উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ক্যানসারে আক্রান্ত রোগীদের হাতে চিকিৎসার আর্থিক সহায়তার চেক তুলে দেন। দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্থানীয় নেতাকর্মীরা সাধুবাদ জানান।

 

জাগো সংবাদ/আরাফাত/রাসেদ

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন