ছাতিয়ানগ্রামে মরহুম আশরাফুল সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ১-০ গোলে জয়ী পলাশী ফুটবল একাদশ

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
প্রকাশের সময়: Sunday, 6 September, 2026 । 6:55 pm

ছাতিয়ানগ্রাম হাইস্কুল মাঠে আয়োজিত ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ছাতিয়ানগ্রাম যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিভিন্ন দলের অংশগ্রহণে বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলার হাট সাজাপুর ফুটবল একাদশক চৌমুহনীকে ১-০ গোলে হারিয়ে জয়ী হয়েছেন পলাশী ফুটবল একাদশ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি রয়েছে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য জনাব আব্দুল মহিত তালুকদার। আমন্ত্রিত অতিথি হিসেবে রয়েছেন আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার (মুক্তা)।

অনুষ্ঠানে সভাপতিত্বের দায়িত্বে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ আলী (পিন্টু)।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ মাহফুজুল হক (টিকন), আরো উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম (মিনহাজ), আরো উপস্থিত ছিলেন মিজানুর রহমান (জিকো),মমিনুর রহমান তালুকদার (মিম) মোঃ মাহবুবুর রহমান (ফটিক), ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন তালুকদার, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সরফরাজ হোসেন (রুমেল), সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা ছাতিয়ান গ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক ওয়াহেদুন-নবী (তামিম)এবং ইউপি সদস্য শ্রী সুদেব কুমার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত খেলার আয়োজক তরুণ সমাজের আয়কন, ইউনিয়ন যুবদলের নেতা মিজান,শাহীন সরকার,শ্রী সুজন ঘোষ,শাকিল সরকার, ছাত্রদল নেতা জাহিদ, বিপুল,ইয়ামিন প্রমুখ খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং এলাকায় সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। ফাইনাল খেলাকে কেন্দ্র করে ছাতিয়ানগ্রাম হাইস্কুল মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগমের মধ্য দিয়ে খেলার সমাপ্তি ঘটে ।

 

জাগো সংবাদ/আরাফাত/এনামুল

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন