রাজধানীর সবুজবাগে ত্রিভুজ প্রেমের ঘটনায় এক যুবক নিহত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: Sunday, 6 September, 2026 । 8:58 pm

রাজধানী সবুজবাগ থানার আদর্শ পাড়া বরইতলা এলাকায় ছুরিকাঘাতে মোঃ সাইফ উদ্দিন(সিফাত) (২৮)নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর)বেলা সোয়া তিনটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) ভর্তি দেয়। পরে চিকিসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু হাসান জানান, নেহা নামের এক মেয়ের প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে জয়সহ ২-৩জন একপর্যায়ে কথা কাটাকাটি জেরে সিফাতকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে গুরুতর অবস্থায় সিফাত কে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে(ওসেকে)চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে।

জানা যায়,নেহার সঙ্গে জয়ের প্রেমের সম্পর্ক ছিল, আজ মোটরসাইকেল নিয়ে সিফাত নেহার সঙ্গে দেখা করতে যায়। এই বিষয়টি জয় দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে আরো দুই তিন জন বন্ধু নিয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ে ও আঘাত করে তাকে হত্যা করে বলে জানতে পারি।

তিনি আরো জানান, নিহত সিফাতের নিজ বাসা দক্ষিণ যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকার ৩১৯ নং বাসার জয়নাল আবেদীনের সন্তান।নিহত পেশায় একজন ব্যবসায়ী ছিল।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোঃহাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সবুজবাগ থানাকে অবগত করা হয়েছে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন