বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

বরিশাল প্রতিনিধি
প্রকাশের সময়: Wednesday, 9 September, 2026 । 6:16 pm

বরিশালের বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের পেশাভিত্তিক দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।

বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে বিভিন্ন প্রান্তিক পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মদক্ষতা, যোগাযোগ সক্ষমতা, পেশাগত আচরণ ও জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সফটস্কিলস বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

উপজেলা সমাজসেবা অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, বিএনপি নেতা মিজানুর রহমান চুন্নু, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ প্রশিক্ষক আমিনুল আলম ১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ পরিচালনা করছেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি নিজেদের কর্মক্ষেত্রে আরও কার্যকর ও স্বাবলম্বী হওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রকল্পের আওতায় আর্থিক অনুদান বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন