লক্ষ লক্ষ মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে সমাপ্ত হলো লোহাগাড়া চুনতীর ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী সীরত মাহফিল

মোঃ রাসেদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশের সময়: Sunday, 13 September, 2026 । 1:42 pm

শান্তি, ঐক্য এবং একটি মানবিক সমাজ গঠনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের উদাত্ত আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়েছে ১৯ দিনব্যাপী ঐতিহাসিক সীরত মাহফিল। চুনতীর শাহ সাহেব কেবলার সিরাত মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই সমাপনী দিনে লক্ষ লক্ষ মুসল্লির সমাগম।

মাহফিলের শেষ দিনে আয়োজিত আখেরি মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ওলামায়ে কেরাম। মোনাজাতের সময় পুরো চুনতী এলাকা লক্ষাধিক মুসল্লির ‘আমিন, আমিন’ ও আল্লাহর জিকিরে মুখরিত হয়ে ওঠে। দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, ক্ষমা এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনায় হাত তোলেন ধর্মপ্রাণ মানুষ। অনেক দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা প্যান্ডেলের ভিতরে, বাইরে মাঠ, সড়ক ও আশপাশের এলাকায় দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন।

সমাপনী দিনে বরেণ্য ইসলামী স্কলার ও পীর-মাশায়েখগণ তাঁদের বয়ানে বলেন, বর্তমান বৈশ্বিক সংকটে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সীরাতুন্নবী (সা.) চর্চার বিকল্প নেই। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সুন্নতে নববীর পূর্ণ বাস্তবায়নই পারে সমাজে ন্যায়বিচার ও সৌহার্দ্য প্রতিষ্ঠা

১৯ দিনব্যাপী এই মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ, গবেষক ও ওলামায়ে কেরাম কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করেন। এতে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য তবারক বিতরণ ও বসালেখ্য প্যান্ডেলের সুব্যবস্থা ছিল। আয়োজক কমিটির দক্ষ ব্যবস্থাপনা ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে এত বড় একটি ধর্মীয় জমায়েত সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আগত মুসল্লিরা।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন