পদ্মার পানি বাড়ায় রাজশাহীর টি-বাঁধ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মাহফুজ আহমেদ, রাজশাহী
প্রকাশের সময়: Sunday, 13 September, 2026 । 7:36 pm

রাজশাহীতে পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় নগরীর অন্যতম বিনোদনকেন্দ্র টি-বাঁধ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

পদ্মার পানি বাড়ার কারণে টি-বাঁধ এলাকায় মানুষের চলাচল ও নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টি-বাঁধ এলাকায় সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে।

স্থানীয়রা জানান, পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় পানির চাপ বেড়েছে। প্রতিদিন বিকেল ও সন্ধ্যায় টি-বাঁধ এলাকায় অনেক মানুষ ঘুরতে আসেন। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে বাঁধটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে টি-বাঁধ বন্ধ থাকায় নিয়মিত সেখানে ঘুরতে আসা দর্শনার্থীদের সাময়িকভাবে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে নদীর পানি বৃদ্ধি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাভাবিকভাবেই দেখছেন স্থানীয়রা।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টি-বাঁধ বন্ধ থাকবে। পদ্মার পানি কমে পরিস্থিতি নিরাপদ হলে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী টি-বাঁধ আবারও খুলে দেওয়া হবে।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন