লোহাগাড়ায় পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ রাসেদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশের সময়: Saturday, 19 September, 2026 । 8:40 am

চট্টগ্রামের লোহাগাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় দুই শক্তিশালী দল প্রতিদ্বন্দিতা করেন লোহাগাড়া ফুটবল একাদশ বনাম বনরুপা কিংস একাদশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির,যুগ্ম আহবায়ক আসহাব উদ্দিন চৌধুরী।

প্রীতি ফুটবল ম্যাচের প্রধান সমন্বয়কারী ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এসএম আবু সাঈদ চৌধুরী টিটুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাবেক ছাত্রনেতা ফৌজুল কবির ফজলু।

উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা মৎস্যজীবি দলের আহবায়ক জসিম উদ্দিন।

গেস্ট অব অনার ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম.এ রহিম, বান্দরবান ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি নাছির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এসএম শাহাব উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এসএম চিশতি।

বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য আবুল হাসেম, উপজেলা শ্রমিকদলের সভাপতি এসএম জকরিয়া, উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ,দক্ষিণ জেলা যুবদলের সহ-অর্থ অর্থ সম্পাদক আরিফ উদ্দিন,উপজেলা যু্বদলের সদস্য সচিব, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদব রাশেদুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একেএম রমজানুল কবির জয়, মক্কা প্রবাসী হারুন রশিদ , উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মিজানুর রহমান নিশান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তারেক কামাল চৌধুরী ।

খেলায় রেপারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাকিব। খেলায় ধারাভাষ্যকার ছিলেন মোহাম্মদ জাহেদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মাঠের অনেক ঐতিহ্য রয়েছে। এ মাঠকে সংস্কারের জন্য,আগামীতে সব ধরণের সহায়তা প্রদান করা হবে।

খেলায় সার্বিক সহযোগীতায় ছিলেন মোরসেল মাহমুদ ও কফিল উদ্দিন। খেলায় এছাড়াও ক্রীড়ামোদী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন