গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাহ আলম কিনু, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশের সময়: Tuesday, 27 October, 2026 । 9:52 pm

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন নবী টিটুল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম লিপন এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অনিক।

সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টো।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার, অতীতের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন