চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশের সময়: Thursday, 29 October, 2026 । 11:52 am

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৯৮ বোতল ইস্কাফ সিরাপ ও ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আজমতপুর বিওপির টহলদল শাহবাজপুর ইউনিয়নের মন্ডলটোলা গ্রামসংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক করে।

এ ছাড়া বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সোনামসজিদ বিওপির টহলদল শিয়ালমারা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে মুরছালিন (২১) নামের এক যুবককে ৯৮ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ ও একটি মোবাইল ফোনসহ আটক করে।

আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

জাগো সংবাদ/আরাফাত/হানিফ

সম্পাদক: মোঃ মিজানুর রহমান নির্বাহী সম্পাদক: মোঃ আরাফাত আলী ফোন: ০১৮১৩-৫৩৮৩১৯, ০১৬২০-১৯০৮৮৫ ই-মেইল: jagosangbadmedia@gmail.com

প্রিন্ট করুন