শ্রীমঙ্গল সততা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
শ্রীমঙ্গল সততা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত, শ্রীমঙ্গল পৌর সভায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পরিচালনা করেন: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, কুলাউড়া,
ক্যাম্প বাস্তবায়ন করেন সততা সমাজকল্যাণ সংস্থা শ্রীমঙ্গল।
সর্বমোট ৪০০ জন রোগীকে সেবা প্রদান করেন, ,ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয় ৬৫ জন
অপারেশন ৩৫ জন, ৩০ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
প্রথম ধাপে ৩৫ জনকে অপারেশনের জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল
কুলাউড়ায় নেওয়া হয়, বাকিদের ডাইবেটিস বিপি বেশি, তাদের কে পরবর্তীতে নেওয়া হবে,রোগীদের থাকা খাওয়া যাতায়াত অপারেশন ও ঔষধ বিনামুল্যে প্রদান করা হইবে।
শ্রীমঙ্গল পৌরসভার এলাকার মানুষকে নিজ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সুযোগ করে দিয়েছেন সততা সমাজকল্যাণ সংস্থা ও প্রতিষ্ঠাতা আহাজারুল ইসলাম অনিক, এর এ মহতি উদ্যোগ কে স্বাগত জানাতে এলাকার সচেতন যুবক,ছাত্র ছাত্রী মুরব্বি সহ বিভিন্ন পেশার মানুষ এগিয়ে আসেন, এবং চিকিৎসা নেন। পৌরসভার চিকিৎসা দেওয়া রোগী, জানান আমরা বিনামূল্যে চিকিৎসা পেয়েছি ও শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা জানান শেষ বয়সে এসে কিছুই না দেখার আক্ষেপ, মাত্র ৬০০০ হাজার টাকার জন্য ছানি অপারেশন করতে না পেরে এখন পুরো পৃথিবী অন্ধকার।
আজকের কাম্পের মাধ্যমে বিনামূল্যে অপারেশন করে আলো দেখার আশায় আরো ৪০০ রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়, ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে স্বল্পমূল্যে ঔষধ, ফ্রি চশমা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়, ছানি অপারেশনের জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল,কুলাউড়ায় পাঠানো হয়।
উপস্থিত ছিলেন সততা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মীর এম এ সালাম, প্রতিষ্ঠাতা আজহারুল ইসলাম অনিক, এডমিন মোঃ ছায়েদ আলী, কার্যকরী সদস্য মোঃ রাফি আহমেদ, মোঃ রমজান আলী, মোঃ আব্দুল,শাহিন আহমেদ, রিয়াজ উদ্দিন, জাকির, হাসান,ও মহিলা সদস্য মীর মাহিয়া মাহি প্রমুখ।
জাগো সংবাদ/আরাফাত/ছায়েদ

