রাণীনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত
স্বাধীন বাংলাদেশের অন্যতম সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এই দিবসটি উপলক্ষে নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপি কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ এচাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু।প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজাউল ইসলাম বলেন জুলাই আন্দোলনের সনদ থেকে বিএনপি এক ইঞ্চিও এদিক-ওদিক করবে না। শহীদদের রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ গঠনে বিএনপি সদা প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবাউল হক লিটন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন।এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃ মকলেছুর রহমান বকবু সিনিয়র সহ-সভাপতি, রাণীনগর উপজেলা বিএনপি
রোকনুজ্জামান খান রুকু সহ-সভাপতি, রাণীনগর উপজেলা বিএনপি প্রফেসর জাকির হোসেন সহ-সভাপতি, রাণীনগর উপজেলা বিএনপি আল ফারুক জেমস সাবেক সভাপতি, রাণীনগর উপজেলা বিএনপি মোজাক্কির হোসেন ভারপ্রাপ্ত আহ্বায়ক, রাণীনগর যুবদল আতিকুল ইসলাম জেমস যুগ্ম আহ্বায়ক, রাণীনগর যুবদল সিরাজ এ আলম যুগ্ম আহ্বায়ক রাণীনগর যুবদল মতিউর রহমান আহ্বায়ক, রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল, মাহমুদ হাসান বেলাল সদস্য সচিব, রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল আশিক আহম্মেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল জাহিদহাসানশিমুল আহ্বায়ক, রাণীনগর উপজেলা ছাত্রদল ফাইমা বেগুস সভানেত্রী, রাণীনগর উপজেলা মহিলা দল এছাড়াও উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
জাগো সংবাদ/আরাফাত/রায়হানুল হক

