আলীকদমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৫৫ পরিবারকে কারিতাস এর নগদ সহায়তা ও স্বাস্থ্যসামগ্রী প্রদান
বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় অতিভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মাতামূহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যায় ক্ষতি গ্রস্হ পরিবারের পাশে মানবিক সহায়তার অংশ হিসেবে শর্তহীন নগত আর্থিক সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণসহ বন্যায় কবলিত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্টার্ট ফান্ড বাংলাদেশ-কারিতাস বাংলাদেশ।
রবিবার (২৬ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় ৩নং নয়াপাড়া ইউনিয়নের রূপমূহুরী রির্সোট হলরুমে বন্যায় ক্ষতি গ্রস্হ পরিবারের পাশে মানবিক সহায়তার অংশ হিসেবে শর্তহীন নগত আর্থিক সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করে কারিতাস বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশ।
৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলীকদম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একে,এম নজরুল ইসলাম, কারিতাস বাংলাদেশ এর PO-DM ড্যানিয়েল সিপু গোমেজ, কারিতাস বাংলাদেশ আলীকদম উপজেলা প্রকল্পের পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা, টিম লিডার ডানিয়েল ধৃতু স্মাল,HGES অফিসার মালিহা মুসতারিন,একাউন্টস এডমিন মো.বোরহান উদ্দিন সহ ইউপি সদস্য এবং উপকার ভোগীরা উপস্থিত ছিলে।
চট্টগ্রাম অঞ্চল দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কারিতাস কর্মসূচী কর্মকর্তা ডানিয়্যাল সিপু গোমেজ বলেন, অত্র উপজেলায় অতিভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্টি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শর্তহীন নগত ৮ হাজার টাকা, স্বাস্হ্য সুরক্ষা সামগ্রীসহ ৩নং নয়াপাড়া ইউনিয়ন এবং ১নং আলীকদম সদর ইউনিয়নের মধ্যে স্টার্ট ফাণ্ড বাংলাদেশের সহায়তায় কারিতাস বাংলাদেশের সার্বিক সহযোগীতায় ৩ শত ৫৫ পরিবারের মাঝে ঢাকনাসহ বালতি (২০ লিটার)- ১টি,প্লাস্টিকের মগ (১.৫ লিটার)–১টি,স্যানিটারি ন্যাপকিন–১প্যাকেট,নখ কাটার (নেইল কাটার) – ১টি,গোসলের সাবান (১৫০ গ্রাম) – ২টি,ডিটারজেন্ট পাউডার (৫০০ গ্রাম) – ২ প্যাকেট,বোতলজাত বিশুদ্ধ পানীয় পানি (৫ লিটার) – ১টি,ওআরএস (খাবার স্যালাইন) – ১০টি বিতরণ করা হবে বলে জানান।
প্রধান অতিথি একে,এম নজরুল ইসলাম বলেন, কারিতাস বাংলাদেশ জরুরি সহায়তার মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে পুনর্বাসন ও পুনর্গঠনের কাজে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। মাতামূহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্না অঞ্চলের মানুষের অবর্ণনীয় দুঃখ-কষ্ট দেখে কারিতাস বাংলাদেশ বসে থাকতে পারেনি। ধর্ম-বর্ণ, জাতি, শ্রেণী নির্বিশেষে কারিতাস ত্রাণ বিতরণ করছে।
৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল চেয়ারম্যান বলেন,আজকে যে ত্রাণ বিতরণ করা হচ্ছে এইগুলো যথা খরচ করবেন না,আপনারা যে নগত টাকার সহায়তা পেয়েছেন সে টাকাগুলো দিয়ে ছাগল ও হাঁস কিনে লালন পালন করবেন। তিনি আরও বলেন এর মাধ্যমে এটাই স্পষ্ট হয়ে উঠেছে যে মানুষের বিপদে মানুষই এগিয়ে আসে। কারিতাস বাংলাদেশ বন্যার শুরু থেকে মানবিকতার সাথে কাজ করে যাচ্ছে। তবে যারা সহায়তা পাচ্ছেন তারা যেন নিজেদের প্রতি নিজেরা দায়িত্বপূর্ণ আচরণ করেন।
জাগো সংবাদ/আরাফাত/জয়নাল আবেদীন

